শিলিগুড়ি লাগোয়া ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভাকে পৃথক পৌরসভা করার জন্য মুখ্যমন্ত্রীকে আর্জি জানাবেন মন্ত্রী গৌতম - The News Lion

শিলিগুড়ি লাগোয়া ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভাকে পৃথক পৌরসভা করার জন্য মুখ্যমন্ত্রীকে আর্জি জানাবেন মন্ত্রী গৌতম



দি নিউজ লায়নঃ      শিলিগুড়ি লাগোয়া ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভাকে পৃথক পৌরসভা করার জন্য মুখ্যমন্ত্রীকে আর্জি জানাবে মন্ত্রী গৌতম। সম্প্রতি কলকাতা সফরেই শিলিগুড়ি লাগোয়া পঞ্চায়েত ও শিলিগুড়ি পুরনিগমের সংযোজিত এলাকা নিয়ে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভাকে শিলিগুড়ি পুরনিগম থেকে পৃথক পুরসভা করার আবেদন তিনি জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। একাধিকবার গৌতম দেব প্রকাশ্যে এই বিষয়ে মুখ খুলেছেন। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা জলপাইগুড়ি জেলার আওতায় হওয়ায় শিলিগুড়ি পুরনিগমের তরফে সেভাবে নজর দেওয়া হয়না। 


মন্ত্রী একাধিকবার জানিয়েছেন  ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভূয়সী উন্নয়ন হয়েছে। পৃথক দমকল কেন্দ্র, শশ্মানঘাট, শিল্পতালুক হয়েছে। এই এলাকায় রয়েছে উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন উত্তরকন্যা। মন্ত্রী একাধিক আক্ষেপের সুরে করে বলেন ডাবগ্রাম ফুলবাড়ি নির্মল বাংলা হয়ে গিয়েছে তা সত্ত্বেও শুধুমাত্র শিলিগুড়ি পুরো নিগমের ব্যর্থতার কারণে নির্মল বাংলা হিসেবে ঘোষণা করা যাচ্ছে না। কারন শিলিগুড়ি পুরনিগমের সংযোজিত আওতায় রয়েছে ১৪টি ওয়ার্ড।


 রবিবার কেন্দ্রের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কৃষি বিল ও বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদে ফুলবাড়ি ২নং অঞ্চল তৃণমূল কমিটির ডাকা বিরাট জনসভায় থেকে মন্ত্রী ফের একবার তার বিধানসভা কেন্দ্র ডাবগ্রাম ফুলবাড়িকে পৃথক পৌরসভা করার কথা জানান। তিনি বলেন এরমধ্যেই আমি কলকাতা যাবো এবং সেই দফরকালেই মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে আবেদন জানাবো। মুখ্যমন্ত্রী ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার উন্নয়নয়ের ক্ষেত্রে দুহাত ভরে দিয়েছেন। আশাবাদী এই বিষয়ে ইতিবাচক ফল মিলবে।


 এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজগঞ্জের মাননীয় বিধায়ক শ্রী খগেশ্বর রায়, ধূপগুড়ির মাননীয়া বিধায়ক শ্রীমতি মিতালি রায়,জলাপাইগুড়ি যুব তৃনমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায় ও ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শ্রী দেবাশীষ প্রামাণিক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.